1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাকিস্তান সফরে স্পিকার হাফিজ উদ্দিন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক শাহজালালে যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ভেস্তে গেল বিশ্ব জলবায়ু সম্মেলন বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

টেলিহোমের নববর্ষ উদযাপন প্রস্তুতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ২৫৮ Time View

গত বেশ কয়েক বছর ধরে টেলিভিশন মিডিয়ার অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা-প্রযোজক ও কলাকুশলীদের নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান টেলিহোম উদযাপন করছে বাংলা নববর্ষ। সেই ধারাবাহিকতায় এবারও টেলিহোম প্রস্তুতি নিচ্ছে বাংলা নববর্ষ বরণের জন্য।

বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিবারের মত এবারও টেলিহোম-এর কর্ণধার আলী বশির আয়োজন করতে যাচ্ছেন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘পহেলা বৈশাখ’। দীর্ঘ ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে মিডিয়ার মানুষদের নিয়ে এই আয়োজনটি করে আসছে টেলিহোম।

বৈশাখের প্রথমদিন সকাল ১০টা থেকে বিকাল ৫ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে টেলিভিশন, সঙ্গীত, চলচ্চিত্র অঙ্গনের সব তারকারাই হাজির  হয়ে থাকেন।

এখানে বৈশাখের আমেজ নিয়ে সারাদিন  হৈ- হুল্লোড় করে দিন কাটান সবাই । অনুষ্ঠানে থাকে গান, নাচ ও খাওয়া-দাওয়ার আয়োজন। সবকিছুতেই থাকে বৈশাখী ও বাঙালিয়ানার আমেজ। বিনিময় হয় সবার অনুভূতির।

এবারের আয়োজনে থাকছে খানিকটা ভিন্নতা, জানালেন আলী বশির। তিনি বলেন, ‘আমাদের  প্রতিবারের আয়োজনের মতো এবারও থাকবে গান-নাচ আর মজার মজার খাওয়া। তবে এবারের ব্যতিক্রম হলো, আমাদের বৈশাখ বরণ অনুষ্ঠানে এবার  রঙ-এর সৌজন্যে নারী তারকাদের একটা করে শাড়ি দেয়া হচ্ছে। সেই শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হবে সবাই। গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। আর খাওয়ার আইটেম  এবার আমরা পান্তা ইলিশের পাশাপাশি গরম ভাতেরও আয়োজন করছি । এছাড়া বিভিন্ন রকমের পিঠা, মিষ্টি,খই,দইসহ আরো নানা রকমের খাবার থাকবে।’

টেলিহোম আয়োজিত বর্ষবরণের এই অনুষ্ঠানে শুধুমাত্র  মিডিয়া সংশ্লিষ্ট লোকজনই অংশ নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ