1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হামলার নতুন লক্ষ্যবস্তু গ্রামীণ ব্যাংক, ১৪ দিনে ৯৭ শাখায় হামলা গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন, ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ পাঁচ ক্যাটাগরিতে দেশসেরা রাজশাহী সিটি করপোরেশন সিলেটে হোটেল থেকে বদির ছেলে, ভাইসহ চারজন আটক তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন পেছানোয় সেঞ্চুরি প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী বিমানকে জোহানেসবার্গ-কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দ. আফ্রিকার রিয়াদে বাংলাদেশ থিয়েটারের যুগপূর্তি, মঞ্চস্থ হল ‘মলুয়া সুন্দরী’

কাশিমপুরে জামিনের কপি পৌঁছালেই মুক্তি ফখরুল-দুলুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুন, ২০১২
  • ১৭৭ Time View

আদালতের জামিন আদেশের কপি হাতে পেলে বৃহস্পতিবারই বিএনপিনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মুক্তি দেওয়া হবে।

কাশিমপুর কারাগারের জেল সুপার ফরমান আলী বলেছেন, বৃহস্পতিবার লকআপের সময়ের মধ্যে আদালতের নির্দেশ হাতে পেলে তাদের মুক্তি দেওয়া হবে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট লক আপের সময় বলেও জানান তিনি।

ফরমান আলী বলেন, আদালতের আদেশ শেষ মূহূর্তে এসে পৌঁছালেও আটক নেতাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।

সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ আসামির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ। একইসঙ্গে প্রত্যাহার করা হয়েছে প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) বা আদালতে আসামিদের হাজির করা সংক্রান্ত পরোয়ানা।

মহানগর দায়রা জজ জহুরুল ইসলাম আগামী ২৬ জুলাই পর্যন্ত এই জামিন মঞ্জুর করেন।

বেলা সোয়া ১১টায় এ জামিন আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে জেলহাজতে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় মহানগর হাকিম মো. এরফান উল্লাহ ওই আদেশ দেন। আটকের পর ফখরুলসহ কয়েক জন নেতাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ