1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

একুশের গ্রন্থমেলায় স্টলের সংখ্যা বাড়ছে, ৬৭৫টি ইউনিট চেয়েছে প্রকাশকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
  • ৩৮ Time View

বাংলা একাডেমির আসন্ন একুশের গ্রন্থমেলায় প্রকাশকদের অংশগ্রহণের উৎসাহ গতবারের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গতবারের চেয়ে এবারের মেলায় নিরাপত্তা ব্যবস্থা বাড়বে। ব্যবস্থাপনায় থাকা লোকের সংখ্যাও বাড়বে। মেলায় অংশ নিতে গতবারের চেয়ে এবার আবেদনের সংখ্যা ৮৩টি বৃদ্ধি পেয়েছে।
বাংলা একাডেমি থেকে আজ বাসস’কে এ তথ্য জানিয়ে বলা হয়, এবার ৪০০টি প্রতিষ্ঠান থেকে ৬৭৫টি স্টল চাওয়া হয়েছে। গত মেলায় স্টল ছিলো ৫৫৯টি। আগামী ৮ জানুয়ারি মেলায় অংশগ্রহণের জন্য নির্বাচিত স্টল বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ করা হবে।
আগামী পয়লা ফেব্রুয়ারি একুশের গ্রন্থমেলা শুরু হবে। স্টলের জন্য গতবারের চেয়ে এবার তিন ক্যাটাগরিতে ভাড়া বাড়ানো হয়েছে। এবার ৮৩টি প্রকাশনা সংস্থা নতুন আবেদন করেছে। ফলে স্টলের সংখ্যা এবার বাড়ছে।
বাংলা একাডেমির পরিচালক ও একুশের গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ আজ বাসসকে বলেন, এবারের মেলায় অংশগ্রহণের জন্য প্রকাশকদের উৎসাহ বেড়েছে। গত মেলায় অংশ নেয়া সব প্রকাশনা সংস্থাই এবার স্টল পাবে। নতুন আবেদন করা প্রকাশনা সংস্থাও স্টলে পাবে। তবে নতুন আবেদন করা ৮৩টির পক্ষে সবাই স্টল পাবে না। নিয়মের আওতায় যে সব প্রকাশনা সংস্থা পড়বে তারাই স্টল পাবে। বাদও পড়তে পারে। ৮ জানুয়ারি মেলার জন্য নির্বাচিত স্টলের তালিকা বাংলা একাডেমিতে টানিয়ে দেয়া হবে বলে ড. জালাল জানান।
তিনি জানান, এবার প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানের মেলায় লেখক,সাহিত্যিক,কবি,বিভিন্ন অঙ্গণের সিনিয়র ব্যক্তিত্ব, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট নাগরিকদের প্রবেশের জন্য আলাদা একটি গেইট স্থাপন করা হবে। এই গেইট দিয়ে শুধুমাত্র লেখকদেরই প্রবেশ করতে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ