1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

বৈদ্যুতিক মিটার রিডারদের আন্দোলনের হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮
  • ৪২ Time View

চাকরি নিয়মিতকরণসহ ৪ দফা দাবি করেছে বৈদ্যুতিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ। আগামী ১৩ জানুয়ারির (শনিবার) মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনে হুমকিও দিয়েছেন তারা।

বুধবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ এ হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক মো. কামরুল হাসান বলেন, ২০১৭ সালের ডিসেম্বরের ১৪ তারিখে অনুষ্ঠিত বোর্ডের ৫৮২তম সভায় মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদ দুইটি একিভূত করে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার করা হয় (সিদ্ধান্ত নম্বর- ১৬২৮৭)। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি, কারণ ৪৯৪তম সভায় এ দুটি পদকে একিভূত করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না বলে সিদ্ধান্ত দেয়া হয়েছিল। এর ফলে হাজার হাজার যুবক মাঝপথে বেকার হয়ে পড়বে।

তিনি আরও বলেন, আগে একজন মিটার রিডার ২০০০ মিটার রিড করতেন এবং একজন ম্যাসেঞ্জার ২০০০ বিল বিতরণ করতেন। অথচ পদ একীভূত করার কারণে একজনকে ২ হাজার বিল এবং ২ হাজার মিটার রিড করতে হচ্ছে। এর ফলে কর্মকর্তাদের কাজ দিগুণ বেড়ে গেছে। দিগুণ কাজের চাপে সারাদেশে এখন পর্যন্ত ২৫ জন লোক হার্ট অ্যাটাকে মারা গেছেন।

কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতিহার অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে একজনকে চাকরি দেয়ার কথা থাকলেও বোর্ডের এমন সিদ্ধান্ত ইশতিহারকে বাধাগ্রস্ত করবে। আমাদের দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ