1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৪০ Time View

ব্রাজিলের মধ্যাঞ্চলীয় গইয়াস রাজ্যের একটি কারাগারে সোমবার দাঙ্গায় কমপক্ষে নয়জন নিহত ও আরো ১৪ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
এ ঘটনায় আরো শতাধিক আসামি জেল থেকে পালিয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, আসামিদের একটি গ্রুপ দুপুরের পরপরই বিদ্রোহী গ্রুপের সদস্যদের সহায়তায় এ কারাগারে তাদের প্রতিপক্ষের অংশে আক্রমণ করে। এতে কারাগারে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে এবং এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে সামরিক পুলিশ জি-১ নিউজ পোর্টালকে জানায়, দাঙ্গার সময় যে ১০৬ জন আসামি কারাগার থেকে পালিয়ে যায় এখন পর্যন্ত তাদের মধ্যে ২৯ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজনাস রাজ্যের একটি কারাগার থেকে সোমবার ১০ আসামি পালিয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী ২০১৬ সালের জুন পর্যন্ত ব্রাজিলের কারাগারে আসামির সংখ্যা ছিল ৭ লাখ ২৬ হাজার ৭১২ জন। কোন একক দেশে কারাগারে থাকা আসামিদের এ সংখ্যা বিশ্বের তৃতীয় বৃহত্তম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ