ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে। ইবতেদায়িতে গতবার ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
শনিবার গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।
গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।