1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

দিল্লীতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৩৯ Time View

বৃহস্পতিবার গভীর রাতে ভারতের রাজধানী নয়া দিল্লীতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা শুক্রবার এ কথা জানায়।
ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এই দুর্ঘটনার ফলে এই অঞ্চলের ট্রেন যোগাযোগ ব্যবস্থা চার ঘন্টা বন্ধ থাকে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১১ টায় নয়াদিল্লী স্টেশন ত্যাগের সময়নয়াদিল্লী-মানধুয়াদি এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, দুর্ঘটনায় এই অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমরা রাত ৩টার মধ্যে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করতে পেরেছি।
যাত্রীবাহী ট্রেনটি রাজধানী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা বারানাসি যাচ্ছিল। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে তিনি জানান।
বিশ্বের অন্যতম বৃহত্তর ট্রেন যোগাযোগ নেটওয়ার্কের দেশ ভারতে প্রতিদিন প্রায় ২ কোটি ৩০ লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করে। তবে উপনিবেশিক আমল থেকে এর অবকাঠামোগত ঘাটতির জন্য ট্রেন যাতায়াতে নিরাপত্তা খুবই কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ