1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

কুক যেন এক দেয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮ Time View

বেশ কিছুদিন ধরেই ব্যাটে রান পাচ্ছিলেন না অ্যালিস্টার কুক। মাঠের বাইরে উঠেছিল সমালোচনার ঝড়। এমনকি কেউ কেউ তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষও দেখে ফেলছিলেন। অবশেষে ডাবল সেঞ্চুরি করেই সব সমালোচনার জবাব দিলেন অ্যালিস্টার কুক। তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরির উপর ভর করে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৪ রানের বড় লিড পেয়েছে সফরকারি ইংল্যান্ড।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯১ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। কুক যেদিন খেলেন, সেদিন যে বোলারদের কিছুই করার থাকে না, সেটা আরও একবার দেখিয়ে দিলেন এই ওপেনার। শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে নিয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। দিনশেষে অপরাজিত আছেন ২৪৪ রানে। ৪০৯ বলে মহাকাব্যিক ইনিংসে ২৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড, নাথান লায়ন আর প্যাট কামিন্স।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩২৭ রান করে স্বাগতিক অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ