1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

আবারও পিডিবির চেয়ারম্যান হলেন খালেদ মাহমুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৪৮ Time View

প্রকৌশলী খালেদ মাহমুদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান পদে আবারও নিয়োগ পেয়েছন। জনপ্রশাসন মন্ত্রণায় গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তার অবসর উত্তর ছুটি বাতিল করে এক আদেশে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়।

আদেশে বলা হয়, অবসর উত্তর ছুটি ভোগরত প্রকৌশলী খালেদ মাহমুদকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে ২২ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

১৯৫৮ সালের ২৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮১ সালে বুয়েটের (বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি) তড়িৎকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ