1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

৯ শতাধিক প্রযুক্তি উদ্ভাবন করেছে বিএআরআই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ১০৯ Time View

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এ পর্যন্ত ২০৮টিরও বেশি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধে সক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৮২টি অন্যান্য প্রযুক্তিসহ ৯০০ টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

মঙ্গলবার গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে দুই দিন ব্যাপী বারি প্রযুক্তি হস্তান্তর কর্মশালায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ভাগ্য রানী বণিক এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য দেন বিএআরআই’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার।

আয়োজকরা জানান, বারি সাম্প্রতিক সময়ে যে সকল প্রযুক্তি উদ্ভাবন করেছে এগুলো দ্রুত কৃষক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অফিসার, এনজিও কর্মী, বেসরকারি সিড কোম্পানি ও কৃষকদের প্রশিক্ষিত করে তোলাই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদফতর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি, কৃষি বিশ্ববিদ্যালয়, এনজিও ও কৃষি সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী এবং কৃষক প্রতিনিধিসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

আয়োজকরা আরও জানান, বিএআরআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তিসমূহ ব্যবহারের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনসহ গবেষণা ও সম্প্রসারণ কর্মীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়গুলো এ কর্মশালায় গুরুত্ব পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ