1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

বেসরকারি খাতকে শক্তিশালী করতে ডি-৮ মহাসচিবের তাগিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মে, ২০১২
  • ১৩২ Time View

উন্নয়নশীল আটটি দেশের জোট বা ডি-৮’র মহাসচিব উইডি আগোস প্রাতিকটোর বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির প্রয়োজনে বেসরকারি খাতকে আরো শক্তিশালী করার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রি’র(এফবিসিসিআই) কার্যালয়ে সংগঠনের সভাপতি এ কে আজাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সভায় আগামী ৮-১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি সর্ম্পকে আলোচনা করেন এফবিসিসিআই’র সভাপতি।

বেসরকারি খাতকে শক্তিশালী করা সম্পর্কিত ডি-৮ মহাসচিবের প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ কে আজাদ বলেন, দেশীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি খাতের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এফবিসিসিআই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সময় ডি-৮ জোটভুক্ত দেশগুলোর বেসরকারি খাতের নেতাদের মাঝে পৃথক সভা করা প্রসঙ্গেও আলোচনা হয়। এ বিষয়ে এফবিসিসিআই যথাযথ উদ্যোগ নেবে বলে আশ্বস্ত করেন এ কে আজাদ।

উল্লেখ্য, ডি-৮ এর আওতায় ইতিমধ্যে একটি প্রেফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হলেও বাংলাদেশ এখনও এই ট্রেড গ্রুপে যোগদান করেনি। এ বিষয়ে আলোচনা প্রসঙ্গে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধাসহ বিশেষ সুবিধা দেওয়ারও আহবান জানায় এফবিসিসিআই।

এছাড়াও ডি-৮কে আরো বেশি শক্তিশালী করা, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ডি-৮ ফেডারেশনের চেম্বারকে কার্যকর করাসহ ডি-৮ ফেডারেশনের সভাপতি নির্বাচিত করার জন্য রোটেশন পদ্ধতি চালু করার আহ্বান জানায় এফবিসিসিআই।

এ সময় এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও পরিচালক আব্দুল হক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ