1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা? জালিয়াতির তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন সায়মা

ইমিরেটস এয়ারলাইন্সকে নামতে দেবে না তিউনিসিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৪৪ Time View

তিউনিসিয়ার কয়েকজন নারীকে বিমানে উঠতে না দেয়ার জেরে দুবাইভিত্তিক এয়ারলাইন্স ইমিরেটসকে তিউনিসিয়ায় অবতরণ করতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। কয়েকজন নারীকে বিমানে উঠতে না দেয়ার বিষয়টি নিয়ে আগে থেকেই দেশটির ভেতরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। বিষয়টিকে ‘বৈষম্যমূলক’ হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

তিউনিসিয়ার ট্রান্সপোর্ট মন্ত্রণালয় জানিয়েছে, ইমিরেটস এয়ারলাইন্স যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে ফ্লাইট পরিচালনা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এদিকে তিউনিসিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইমিরেটসের ফ্লাইটে উঠতে দেয়া হচ্ছে না দুবাই-গামী তিউনিসিয়ার নারীদের। কয়েকদিন ধরেই ঘটছে এ ধরনের ঘটনা।

ভুক্তভোগী কয়েকজন নারী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাদের যাত্রা বিলম্ব হয়েছে এবং তাদের ভিসা আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে জানানো হয়েছে।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ