1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

গুজব মোকাবিলায় সক্রিয় হতে মার্চেন্ট ব্যাংককে ডিএসই’র আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মে, ২০১২
  • ১৩৮ Time View

গুজব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার বিকেলে ডিএসই’র বোর্ডসভার পরে মার্চেন্ট ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক অনির্ধারিত বৈঠকে এমন আহ্বান জানায় ডিএসই। বৈঠক  সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) গুজবের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক আলোচনায় গুজব প্রতিরোধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এসইসি’র চেয়ারম্যান ড. খায়রুল হোসেন।

এদিকে চলতি সপ্তাহের রোববার এসইসি’র সঙ্গে ডিএসই’র একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতেও ডিএসই’র পক্ষ থেকে এসইসিকে গুজব মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠক হয় ডিএসই’র।

বৈঠকে ডিএসই’র সভাপতি রকিবুর রহমানসহ পরিচালক এবং বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ