1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

আফগানিস্তানে গোয়েন্দা সংস্থার কাছে আত্মঘাতী হামলায় নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৩৯ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার গোয়েন্দা সংস্থা পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছে। জিহাদি গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
কর্মীরা তাদের অফিসে পৌঁছালে হামলাকারী পায়ে হেঁটে এ হামলা চালায়।
কাবুলে ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর একটি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গিদের হামলার এক সপ্তাহ পর সর্বশেষ হামলার ঘটনাটি ঘটল।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, হামলাকারী একটি গাড়ির কাছে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে ছয় বেসামরিক লোক নিহত হয়।
তিনি বলেন, ‘এই হামলায় ছয়জন নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।’
স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।
তবে তারা জানিয়েছে, এই ঘটনায় একজন আহত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত এএফপি’র এক সাংবাদিক বলেন, এনডিএস কম্পাউন্ডের বাইরে প্রধান প্রবেশপথের কাছে এ হামলা চালানো হয়।
আইএস-এর মুখপাত্র আমাকের বরাত দিয়ে জিহাদি সংগঠনটি জানিয়েছে, ‘কাবুলে ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি’র একটি ঘাঁটিতে শহীদ হওয়ার লক্ষ্য নিয়ে এ হামলা চালানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ