1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

নিজ নির্বাচনী এলাকায় ঝটিকা সফরে ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৪৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঝটিকা সফর করেছেন।
এসময় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন ও তাদের খোঁজ খবর নেন। তিনি উপজেলার চরপার্বতীর চৌধুরীহাট, কদমতলা, হাজারীহাটের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েলসহ বহু দলীয় নেতাকর্মী এ সময় তার সঙ্গে ছিলেন।
এলাকার মানুষের সাথে দেখা করার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, গত ২২ বছর ক্ষমতায় থেকে ২২টি কাজ বা উন্নয়ন দেখাতে পারবেন না মওদুদ সাহেব। এসময় তিনি উপজেলার অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ