1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

কোহলি-আনুশকার নাচের ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৭৭ Time View

বিয়েতে কিছুটা গোপনীয়তা রক্ষা করলেও বিবাহোত্তর সংবর্ধনায় আর কোন লুকোচুরি থাকলো না। ভারতের দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে হয়ে গেল কোহলি-আনুশকার বিবাহোত্তর সংবর্ধনা। সেখানেই জমিয়ে নাচলেন নবদম্পতি। সঙ্গে নাচলেন কোহলি সতীর্থ শেখর ধাওয়ানও।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে পাঞ্জাবের মেয়ে আনুশকা শর্মা সেজেছেন একেবারে বাঙালি কনের বেশে। পরেছেন লাল রঙের বেনারসি, সিঁথিতে সিঁদুর, খোঁপায় ফুল আর হাতে চূড়া (চুরি)। আরও ছিল গলাভর্তি আনকাট ডায়মন্ডের চোকার ও কানে ঝুমকো। শাড়ির ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

এদিকে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের এই প্রধানমন্ত্রী। মোদি ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন কপিল দেব, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, সুরেশ রায়না ও আশীষ নেহরা। এ ছাড়া ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, অ্যাক্টিং বিসিসিআই প্রেসিডেন্ট সি কে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ