1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা?

পরমাণু যুদ্ধে হুঁশিয়ারি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৪১ Time View

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়া বলেছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। ফলে পরমাণু যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

শুধু ভারত নয়, পাক ও চীনকে ঘিরে মার্কিন প্রশাসনের নীতিরও সমালোচনা করেছেন তিনি। জানজুয়ার দাবি, চীনকে ঠেকাতেই নয়াদিল্লির সঙ্গে জোট গড়ে এগোচ্ছে ওয়াশিংটন। পাকিস্তানকে ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্প ঝুঁকেছেন ভারতের দিকে।

তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের যে নতুন ‘জাতীয় নিরাপত্তা কৌশল’ ঘোষণা করেছেন, তাতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি আছে ওয়াশিংটন। ইসলামাবাদকে জানিয়ে দেয়া হয়েছে যে, এজন্য তাদের জমিতে ঘাঁটি গেড়ে বসা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

৯/১১ হামলার পর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৩ বিলিয়ন ডলার (৩৩০০ কোটি টাকা) মার্কিন সাহায্য পেয়েছে পাকিস্তান।

পাক নিরাপত্তা উপদেষ্টা অবশ্য চীনকে তাদের বন্ধু হিসেবে তুলে ধরে মার্কিন নীতির কড়া সমালোচনা করেছেন। তার দাবি, পাক অধিকৃত কাশ্মিরের ওপর দিয়ে চীনের ‘মহাসড়ক’ প্রকল্পের গুরুত্বকে মেনে নিতে পারছে না আমেরিকা। বরং তারা এই প্রকল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ