1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ ১২ পর্যটক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৫ Time View

মেক্সিকোতে মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও অপর ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে। বাসটি মার্কিন প্রমোদ তরী থেকে পর্যটকদের নিয়ে মেক্সিকোর একটি প্রত্মতাত্ত্বিক স্থানে যাওয়ার সময় রাস্তার উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রাজ্য কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, কুইন্তানা রো রাজ্যের একটি মহাসড়কে এ বাস দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে বলা হয়, হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, সুইডেন ও ব্রাজিলের নাগরিক রয়েছে। তবে তাদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছে বা তাদের বয়স কত সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
বাসটিতে ৩১ জন যাত্রী ছিল। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।
মেক্সিকো কর্তৃপক্ষ নিহতদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
তবে বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, নিহতদের বেশীর ভাগই মার্কিন নাগরিক।
ওই সূত্র আরো জানায়, আহতদের মধ্যে আটজন মার্কিন, তিনজন ব্রাজিল ও দুইজন সুইডেনের নাগরিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ