1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ছিনতাইয়ের কবলে পড়ে শিশুর মৃত্যু, এএসআই ক্লোজড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে ৫ মাসের শিশু আরাফাতের মৃত্যু ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাতে ছিনতাই ও হত্যা দুটি ধারাই যুক্ত করা হয়েছে।

সোমবার মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী আরাফাতের বাবা শাহ আলম।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বদরুলকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ারী জোনের সিনিয়র সহকারী পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ওই শিশু (আরাফাত) যেখানে মারা গেছে তার পাশের চেকপোস্ট দায়িত্ব ছিল বদরুলের। তার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে। সে কারণে তাকে ক্লোজড করে ডিসি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

যাত্রাবাড়ীর থানার ওসি আনিসুর রহমান জাগোনিউজকে জানান, মামলায় অজ্ঞাত একজন ছিনতাইকারীকে (হত্যাকারীকে) আসামি করা হয়েছে। তাকে ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।

তবে বদরুলকে ক্লোজড করার বিষয়ে তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে তাকে ক্লোজড করা হয়েছে।’

এরআগে সোমবার ভোরে রাজধানীর দয়াগঞ্জ ঢালে শাহ আলম ও আকলিমা ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা রিকশায় থাকা আকলিমার ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় মায়ের কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত মাটিতে পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকলিমা ও শাহ আলম শরীয়তপুর সদরের নরসিংপুরের বাসিন্দা। ছোট ছেলেকে ডাক্তার দেখাতে লঞ্চযোগে ওই ভোরেই শরীয়তপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ