1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

‘বিবিসি’ ত্রয়ীকে একসঙ্গে চান রোনালদো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা আর গ্যারেথ বেল-রিয়াল মাদ্রিদের স্বপ্নের ‘বিবিসি’ ত্রয়ী অনেকটা দিন মাঠে অনুপস্থিত। কারও অফফর্ম তো, কারও চোট। একসঙ্গে তিন তারকার জ্বলে উঠা হচ্ছে না। তবে এবার সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। রিয়াল সুপারস্টার রোনালদো মনে করছেন, তেমনটা হলে দারুণ হবে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ভীষণ আশাবাদী, আবারও বেল-বেনজেমাকে সঙ্গে নিয়ে মাঠ কাঁপাতে পারবেন তিনি। আজ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল জাজিরার বিপক্ষে খেলতে নামবে রিয়াল। যে ম্যাচে ইনজুরি দুর্ভাবনা নেই তাদের।

ক্লাব বিশ্বকাপে প্রতিযোগিতা খুব বেশি নয়। অনেকেই তাই এটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। তবে রোনালদোর মত অন্যরকম। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এটা খেলতে পেরে আমরা আনন্দিত। আমরা এখানে খেলছি, কারণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দল।’

কোচ জিনেদিন জিদানের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার লক্ষ্য ঠিক করেছেন রোনালদো। এই প্রতিযোগিতাটা তার ভালো লাগে বলেও জানিয়েছেন এই রিয়াল তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ