1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

কেন্দ্রীয় ব্যাংকে এনআরবিসির নতুন চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

নানা অনিয়ম ও কেলেঙ্কারিতে জর্জড়িত হয়ে সংকটে পড়া এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) অবস্থা জানাতে কেন্দ্রীয় ব্যাংকে গেছেন এনআরবিসির নতুন চেয়ারম্যান তমাল এসএম পারভেজ।

সোমবার বেলা সাড়ে ১১টায় নতুন চেয়ারম্যানের নেতৃত্বে পর্ষদের পাঁচ সদস্য কেন্দ্রীয় ব্যাংকে যান।

পষর্দ সদস্যরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন।

সাক্ষাৎ শেষে এনআরবিসি ব্যাংকের সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানান ব্যাংকটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী পদত্যাগ করেন। নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তমাল এসএম পারভেজ। সভায় বাধ্যতামূলক তিনমাসের ছুটিতে পাঠানো হয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবর রহমানকে। পরিচালনা পর্ষদের অন্যান্য কমিটির প্রধানরাও পদত্যাগ করেন।

সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে তৌফিক রহমান চৌধুরী পদত্যাগ করলে ওই পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদ ইসলাম। নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু বকর চৌধুরী। ওই পদে ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। নুরুন নবী অডিট কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় সেখানে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিয়া আরজু। এ ছাড়া রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন আদনান ইমাম। ওই পদে ছিলেন সৈয়দ মুন্সেফ আলী। এমডি দেওয়ান মুজিবুর রহমানের ছুটি কার্যকর হলে সেখানে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মো. তালহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ