1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

জেরুজালেমে ইসরায়েলের কবর রচিত হবে : ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৭২ Time View

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে পবিত্র এই শহর।

ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এবং ইহুদি শাসক গোষ্ঠী তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল করেছে…সৃষ্টিকর্তার ইচ্ছায় ভূয়া ইসরায়েলি শাসকগোষ্ঠীর জন্য কবরস্থানে পরিণত হবে জেরুজালেম।

এছাড়া কয়েক মাস আগে থেকেই জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী ঘোষণার ব্যাপারে আলোচনা চলে আসছে বলে দাবি করেছেন মোহাম্মদ আলী জাফারি। মুসলিমদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নতুন অপরাধের নিন্দা ও সমালোচনা শুধুমাত্র বিবৃতি এবং বক্তব্যে সীমাবদ্ধ রেখেছে সৌদি আরব।

আইআরজিসি এই প্রধান বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করা। তবে এই অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিমরা রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

৬ ডিসেম্বর তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছেন তিনি। তার এ স্বীকৃতির জেরে আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন মিত্ররাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করছে।

বিশ্ব নেতারা বলছেন, ট্রাম্পের এই স্বীকৃতির ফলে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। এর আগে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে জেরুজালেম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা ও নিন্দা জানানো হয়।

সূত্র : তাসনিম নিউজ অ্যাজেন্সি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ