1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

নারায়ণগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আগুন : নিরাপত্তা কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৭০ Time View

শহরের টানবাজার এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) নারায়ণগঞ্জ শাখায় আগুনে দগ্ধ হয়ে এক নিরাপত্তা কর্মী মারা গেছে।
রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সেলিম মিয়া।
এ সময় আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম নামের এক ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর পাঁচটার দিকে টানবাজার এলাকার সিটি কর্পোরেশনের মালিকানাধীন পদ্ম সিটি প্লাজা-১ এর দশ তলা ভবনের তৃতীয় তলায় ইউসিবি ব্যাংকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কালো ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যায়। এ সময় ওই ভবনের ফ্লাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ছাদে আশ্রয় নেয়।
খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, পরে ব্যাংকের ভেতর থেকে সেলিম মিয়ার লাশ উদ্ধার করা হয়। আগুনে ব্যাংকের ভেতরে আসবাবপত্র ও বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। তবে বোল্ট অক্ষত রয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ