1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংসদে আরও ৪ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা রাজশাহীতে জুয়েলার্সে সোনা চুরির ঘটনায় গ্রেফতার ৮ ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু রাষ্ট্রপতি / ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে

সু চির সম্মান প্রত্যাহার করেছে অক্সফোর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৭৯ Time View

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির ফ্রিডম অব দ্য সিটি অব অক্সফোর্ড খেতাব প্রত্যাহার করা হয়েছে। অক্সফোর্ড শহরের কাউন্সিল মিয়ানমারের নেত্রী অং সান সু চি কে দেয়া সম্মান প্রত্যাহার করে নিয়েছে। গত অক্টোবরে তার এ খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল। খবর চ্যানেল নিউজ এশিয়া।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে সু চি আর ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাবের যোগ্য নন।

অক্সফোর্ড শহরের সাথে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সু চির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছেন।

মিয়ানমারের রাখাইনে সহিংসতার কারণে কয়েক লাখ মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দেশটিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময় বছরের পর বছর সু চি গৃহবন্দী ছিলেন। তাকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার থাকতে দেখা গেছে।

কিন্তু দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হয়েছে তাতে সু চির ভূমিকায় হতবাক পুরো বিশ্ব। রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতনের ঘটনায় বার বার সেনাবাহিনীর পক্ষেই সাফাই গেয়েছেন শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা এই সহিংসতা এবং নির্যাতনের নিন্দা জানিয়েছে। এদিকে সেন্ট হাগস কলেজ থেকেও সু চির ছবি সরিয়ে ফেলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ