1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

হারলেও আমরা খেলেছি দারুণ : রুট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৭৩ Time View

মহামর্যাদার লড়াই। অ্যাশেজের এক একটি হার এক একটি বুলেটের আঘাতের মত। তবে মর্যাদার লড়াইয়ে শুরুটা অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় হারে হলেও হতাশ নন জো রুট। বরং ইংলিশ অধিনায়কে জোর দাবি, হারলেও দারুণ ক্রিকেট খেলেছে তার দল।

গ্যাবাকে বলা হয় অস্ট্রেলিয়ার দুর্গ। এই মাঠে ১৯৮৮ সালের পর টেস্ট হারেনি স্বাগতিকরা। ইংল্যান্ড তো এখানে জেতেনি গত ৩১ বছরে। এবারও অস্ট্রেলিয়ার রেকর্ডটা অক্ষুন্ণ থাকলো। যদিও রুটের দাবি, তার দল প্রথম তিনদিন দারুণ খেলেছে।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডকে কোনো সুযোগই দেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর ক্যামেরুন বেনক্রফট। বেনক্রফট ৮২ আর ওয়ার্নার ৮৭ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

ম্যাচশেষে তবু নিজেদের পারফম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করলেন জো রুট। ইংলিশ অধিনায়ক বলেন, ‘প্রথম তিনদিন, সম্ভবত আমরা বেশিরভাগ সময়ই অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে ছিলাম। আমরা দারুণ ক্রিকেট খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে, যখন আমরা ভালো অবস্থানে ছিলাম, সেটা ধরে রাখতে পারিনি।’

যাই হোক, হেরে যাওয়া ম্যাচ থেকে শিক্ষা নিতে চান রুট। আগামী টেস্টে তার দল ঘুরে দাঁড়াবে, এমন আত্মবিশ্বাস ইংলিশ অধিনায়কের, ‘কঠিন পরিস্থিতি থেকে আমরা এর আগেও ঘুরে দাঁড়িয়েছি। আগামী সপ্তাহে এই মানসিকতা নিয়েই মাঠে নামব। আমার আত্মবিশ্বাস আছে, আমরা সেটা পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ