1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৫৫ Time View

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শনিবার কেরানীগঞ্জের ঘাটারচর স্কুল মাঠে ‘ঘাটারচর গনহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও সরকার কাজ করছে। কিন্তু কয়েকটি দল নির্বাচন এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, ভোটের অধিকার যাতে কোন অপশক্তি বানচাল না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
মক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কমান্ডার সাবেক সংসদ সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তকারী সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, প্রসিকিউটর এডভোকেট জিয়াদ আল মালুম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ