1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

২৬ রানের লিড পেল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

৭৬ রানে ৪ উইকেট হারানোর পর অনেকেই ভেবেছিলেন হয়তো প্রথম ইনিংসে ভরাডুবি হচ্ছে অস্ট্রেলিয়ার। তবে ঠিক সময় জ্বলে উঠলেন দলের অধিনায়ক স্মিথ। তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার সেঞ্চুরির সঙ্গে শন মার্শের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩০২ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩২৮ রানে।

১৬৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন স্মিথ ও মার্শ। আগের দিনের জুটিটা খুব বেশি বড় করতে পারেনি এই দুই তারকা। স্কোরবোর্ডে আর ১০ রান যোগ করতেই বিদায় নেন মার্শ। ব্রডের বলে অ্যান্ডারসনকে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫১ রান।

ক্যামিন্সের বিদায়ের পর হ্যাজেলহুড (৬) ও লিওন (৯) দলের অধিনায়ককে সঙ্গ দিতে না পারায় ৩২৮ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। আর ১৪১ রানের অপরাজিত থাকেন স্মিথ। ইংল্যান্ডের হয়ে ব্রড নেন ৩ উইকেট। আর অ্যান্ডারসন ও মঈন আলি ২ টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ