1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফিলিপাইনের সাগরে বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর নিখোঁজ সদস্যদের অনুসন্ধান কাজ শেষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৪৬ Time View

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ফিলিপাইনের সাগরে দুর্ঘটনা কবলিত বিমানের ৩ নিখোঁজ মার্কিন নাবিকের অনুসন্ধানের অভিযান সমাপ্ত ঘোষনা করেছে। শুক্রবার এই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। খবর এএফপি’র।
এ সি-২এ “গ্রীহাউন্ড” নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিমান বুধবার স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাগরে বিধ্বস্ত হয়।
বিমানটিতে ১১জন আরোহী ছিল বলে জানা গেছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ৮জনকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
দুই দিনব্যাপী উদ্ধার কাজে মার্কিন নৌ-বাহিনীর ৭টি জাহাজ ও জাপানের সমুদ্র প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তিনটি হেলিকপ্টার এবং সমুদ্র টহল বিমান নিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে।
এক বিবৃতিতে বলা হয়,“আমাদের চিন্তা ও প্রার্থনা নিহতদের জন্য এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা।”
বিমানটি ফিলিপাইন সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানের দিকে যাচ্ছিল। তবে কী কারণে সেটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ