1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৮ Time View

নোয়াখালীর হাতিয়ার বয়ারচরের চতলাঘাট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুবযুদ্ধে’ জলদস্যু সাইফুল বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগী সফিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব বলছে, নিহত জলদুস্যু সাইফুল ইসলামের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৪টি একনলা বন্দুক, দুইটি দু’নালা বন্দুক, ১১ রাউন্ড গুলি, মুক্তিপণের ৫৪ হাজার টাকা, ৩৭টি মোবাইল ফোন সেট ও ১০টি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) জসিম উদ্দিন চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মেঘনা নদীর জলদস্যু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগীদের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে একদল র‌্যাব সদস্য অভিযান চালায়।

উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় দুই জলদুস্যু নিহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী এসে জলসদ্যু বাহিনীর প্রধান সাইফুল ও সফিকের মরদেহ শানক্ত করেন। এসময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ