1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

অভিনেত্রী রীতা কয়রাল মারা গেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৫৭ Time View

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল মারা গেছেন। আজ (রোববার) সেখানকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কলকাতার একাধিক গণমাধ্যম। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ভারতীয় টিভি সিরিয়াল ও চলচ্চিত্রের পরিচিত এই অভিনেত্রী। আর সেটাই কেড়ে নিল এই তার প্রাণ।

টালিউডের অন্যতম জনপ্রিয় মুখ রীতা কয়রাল। দীর্ঘদিন ধরেই টেলিভিশন ও সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে অভিনয় জীবনের বেশিরভাগ চরিত্রই ছিল নেগেটিভ। তবুও বাঙালীর ড্রয়িংরুমে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত। নয়ের দশক থেকে মূলধারার সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন।

বাংলা সিনেমার স্বর্ণযুগে ‘বেয়াদপ’ হোক কিংবা হালফিলের অঞ্জন দত্ত পরিচালিত ‘দত্ত ভার্সেস দত্ত’ বা ‘পারমিতার একদিন’, নিজস্ব অভিনয়ে জয় করেছেন দর্শকদের মন। তাঁর অভিনীত আরও বেশ কয়েকটি হিট সিনেমা হল- বড় বউ, অসুখ, গুন্ডা, জীবন নিয়ে খেলা, চিরদিনই তুমি যে আমার। ঋতুপর্ণ ঘোষের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

শুধু সিনেমা নয়, সিরিয়ালের জগতেও বেশ নামডাক ছিল তাঁর। সম্প্রতি ‘রাখিবন্ধন’ সিরিয়ালেও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। সেখানেও তাঁর চরিত্র ছিল নেগেটিভ। সিনেমা, সিরিয়াল ছাড়াও একসময় চুটিয়ে অভিনয় করেছেন বিভিন্ন যাত্রা এবং নাটকেও। কিন্তু গত আগস্ট মাস থেকেই লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার ফের শারিরীক অবস্থার অবনতি হলে ফের একবার ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু জীবন যুদ্ধের লড়াই সেখানেই শেষ হয়ে গেল। রীতাদেবীর মৃত্যুতে টালিগঞ্জে নেমেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ