1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

রাজধানীতে ছিনতাইকারীর কবলে ডিবি ইন্সপেক্টর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৪৪ Time View

রাজধানীর শাহজাহানপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন মাহবুব আলম (৪৫) নামে ডিএমপির গোয়েন্দা পুলিশের(ডিবি) এক কর্মকর্তা।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হন তিনি।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ডান হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। সর্বশেষ তাকে জরুরি ভিত্তিতে ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে আহত ডিবি পুলিশের কর্মকর্তা আহত মাহবুব আলম ডিবি পশ্চিম বিভাগে কর্মরত। রোববার ভোরে ডিউটি শেষে রিকশা নিয়ে শাহজানপুরে গুলবাগ এলাকায় বাসায় ফেরার পথে মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সামনের রাস্তায় তিন-চারজন ছিনতাইকারী তার পথরোধ করে মানিব্যাগ ও মোবাইল চান।

সেগুলো দিতে অস্বীকৃতি জানিয়ে ছিনতাইকারীদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ