1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশের ধাওয়া খেয়ে বাইকে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৮২ Time View

রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের দু’পক্ষের কর্মসূচি ঘিরে সকাল থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কর্মসূচি ঠেকাতে কোনো একটি পক্ষ আজিমপুরে পার্ল হারবাল কমিউনিটি সেন্টার (ভিকারুননিসা স্কুলের পাশে) শ্মশানের রাস্তায় ময়লা ফেলে রাখে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়াও শুরু হয়

জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিকের পক্ষের লোকজন পরস্পরবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

এ সময় কোনো একটি পক্ষ অপর পক্ষকে লক্ষ করে ইট ছুড়লে অপর পক্ষও জবাবে ইট-পাটকেল মারতে শুরু করে। ফলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

এ সময় পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

পুলিশের ভূমিকায় সংঘর্ষে লিপ্তরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় মানিকের সমর্থকরা আজিমপুর মোড় এবং পলাশী থেকে ইডেন কলেজ যাওয়ার সড়কে কমপক্ষে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ