1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

রাজশাহীতে শিবিরকর্মীসহ গ্রেফতার ৪৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ১১৩ Time View

রাজশাহী নগরীতে ফজলুল হক বিপু (২৫) নামের এক শিবির কর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট। মঙ্গলবার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদের মধ্যে শিবিরকর্মী ফজলুল হক বিপুসহ ১৩ জনকে গ্রেফতার করে নগরীর মতিহার থানা পুলিশ। এছাড়া নগরীর বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৭ জন, শাহমখদুম থানা তিনজন এবং নগর ডিবি পুলিশ চারজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারদের ১৯ জনই ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে। অভিযানে ২৩১ পিস ইয়াবা, ২২০ গ্রাম গাঁজা এবং ৫ বোতল ফেনসিডিলসহ ১১ মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলাদা অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ