1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রাশিয়া বিশ্বকাপ থেকে বাদ ইতালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৭৩ Time View

ইতালিকে ছাড়া ফুটবল বিশ্বকাপ? গত ৫৯ বছরে দেখা যায়নি এমন। অবশেষে তাই হল। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জেতায় ১২ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত হল সুইডেনের।

প্রথম লেগে সুইডেনের মাঠে হেরে যাওয়ায় ঘরের মাঠ মিলানের সান সিরোয় জয়ের কোন বিকল্প ছিল না ইতালির সামনে। সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠে নামে বুফনবাহিনী। পুরো ম্যাচে ৭৬ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে খেলতে থাকে দলটি। ম্যাচের ৪০ মিনিটে গোলের সুযোগও পেয়েছিল দলটি। তবে ইম্মোবিলের শট পা দিয়ে ঠেকিয়ে দেন সুইডেন গোলরক্ষক।

football-2

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইতালি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে তোলে। তবে চিরো ইম্মোবিলে ও আলেস্সান্দো ফ্লোরেন্সিদের বার বার হতাশ করে দুর্ভেদ্য প্রাচীর হয়ে সামনে দাঁড়ানো সুইডেন গোলরক্ষক।

football-2

এরপর ম্যাচের ৮৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল চারবারের চ্যাম্পিয়নরা। তবে ফ্লোরেন্সির ক্রসে পারোলোর দারুণ হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। কিছুক্ষণ পর শারাউইয়ের আরেকটি শটও ফেরান সুইডেন গোলরক্ষক ওলসেন। পুরো ম্যাচে ২৭টি শট নেয় ইতালি, যার ছয়টি ছিল লক্ষ্যে। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দলটি। ফলে ১৯৫৮ সালের পর বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো আজ্জুরিরা। এর আগে ২০০৬ জার্মান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুই আসরে গ্রপ পর্ব পার হতে ব্যর্থ হয়েছিল ইতালি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ