1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির রংপুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ১০০ Time View

সিলেটে বিপিএলের প্রথম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টস জিতে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী ও মাছরাঙা টেলিভিশন।

বিপিএলের পঞ্চম আসরের ফেভারিট ধরা হচ্ছে মাশরাফির রংপুরকে। ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালামরা এখনো দলের সঙ্গে যোগ না দিলেও শুরুটা দুর্দান্ত হয়েছে তাদের। নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসকে ৬ উইকেটে বিধ্বস্ত করে দলটি।

এদিকে রংপুরের ঠিক উল্টো মেরুতে অবস্থান করছে মিসবাহ-উল-হকের চিটাগং ভাইকিংস। মূলত দেশি তারকা নির্ভর দলটি তে রয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়ররা।

বিদেশিদের মধ্যে রয়েছেন লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরারা। এদিকে নিয়ে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে অসহায় আত্মসমর্পন করে দলটি। হেরে যায় ৮ উইকেটের ব্যবধানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ