1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিপিএল খেলতে বুধবার ঢাকা আসছেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৬১ Time View

সিলেটে বিপিএলের পঞ্চম আসরের খেলা মাঠে গড়ালেও এখনও অনেক তারকা ক্রিকেটারই আসেননি। তবে চলতি আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ কাঁপাতে বুধবার ঢাকায় আসবেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে সুজন জানান, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল (বুধবার) ঢাকায় পৌছাবেন আফ্রিদি। ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে পাকিস্তানি এই তারকাকে। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শেষে মোহাম্মদ আমির দলের সঙ্গে যোগ দেবেন।

বিপিএলের চলতি আসরে ঢাকার হয়ে এরই মধ্যে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয় তারকা পোলার্ড, সুনীল নারিন, এরভিন লুইস, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার ডেলপোর্ট। ঢাকার হয়ে খেলার কথা ছিলো ওয়াটসনেরও। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এবারের আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার এই তারকা।

এদিকে চলতি আসরের প্রথম ম্যাচে সিলেটের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ঢাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ