1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

মোবাইল চুরির অভিযোগে কিশোরীকে পুড়িয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ১৩২ Time View

মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে নরসিংদীতে এক কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরের দিকে আজিজা খাতুন (১৪) নামে ওই কিশোরীর মৃত্যু হয়। সে শিবপুর উপজেলার খুনকুটি গ্রামের আবদুল সাত্তারের মেয়ে।

আজিজার বাবা আবদুস সাত্তার সকালে ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আজিজার চাচি বিউটি বেগমের একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় আজিজাকে সন্দেহ করেন তার চাচি। তার জেরে গতকাল সন্ধ্যায় আজিজাকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বিউটি বেগম। রাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আজিজাকে তার চাচি পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার বাবা। বিষয়টি আমরা এরই মধ্যে শিবপুর থানাকে অবহিত করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ