1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

মালয়েশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৯০ Time View

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন স্থাপনায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনের দাড়িয়েছে। দেশটির উত্তর-পশ্চিমের রাজ্য পর্যটন দ্বীপ পেনাংয়ের জর্জ টাউনে এই ভূমিধসের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহত বাংলাদেশি শ্রমিকদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

ভূমিধসের এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। এঁদের মধ্যে মালয়েশিয়ার একজন তত্ত্বাবধায়ক এবং ইন্দোনেশিয়া ও বাংলাদেশের শ্রমিক রয়েছেন। তবে কোন দেশের কতজন রয়েছেন সেই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

ভূমিধসের পর ১৬০ জন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারে কাজ করছেন। পুলিশ বলছে, তিন বাংলাদেশি ও মিয়ানমারের এক নাগরিকের লাশ ধ্বংসস্তূপ থেকে আজ উদ্ধার করা হয়।

পেনাংয়ের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সাদন মোখতার বলেন, ‘আমরা এখন মাটির প্রায় ৩৫ মিটার গভীরে খুঁড়ে উদ্ধার অভিযান চালাচ্ছি। ক্যানাইন ইউনিট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। জীবিতদের চিহ্নিত করতে ডগ স্কোয়াড ব্যবহার করছি আমরা।’

বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ জসিম হুসেইন আহমদ বার্তা সংস্থা বারনামাকে বলেন, ‘হঠাৎ করে মাত্র এক মিনিটের মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে। শ্রমিকেরা পালানোর কোনো সুযোগই পাননি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ