1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

সোমবার থেকে ৯ দিন ইলিশ ধরা যাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৯৫ Time View

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার থেকে ৯ দিন ইলিশ ধরা যাবে। এই ৯ দিন ইলিশ আহরণ-ক্রয়-বিক্রয় ও পরিবহনে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না। অবশ্য এরপর আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে টানা ৮ মাস জাটকা (৯ ইঞ্চির কম সাইজের ইলিশ) নিধন ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা।

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার মূল্যায়ন বিষয়ে জানতে চাইলে চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আনিসুর রহমান জানান, গত কয়েক বছরের তুুলনায় এ বছর অনেক বেশি মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে প্রবেশ করেছে। উত্তরবঙ্গের যেসব নদীতে আগে কখনও ইলিশ দেখা যায়নি, এ বছর নিষেধাজ্ঞাকালীন সেসব নদীতেও মা ইলিশের অস্তিত্ব মিলেছে।

গত ১ অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পর মোকামগুলোতে স্থবিরতা বিরাজ করছিল। নদ-নদীতে চোরাগোপ্তা ইলিশ ধরা হলেও ওই ইলিশ প্রকাশ্যে বিক্রি হয়নি। ইলিশ ধরায় বিরত থাকা জেলেরা তাদের জাল ও নৌকা মেরামত করে দিন কাটিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ