1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ওয়ানডে অভিষেক সাইফউদ্দিনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৮৯ Time View

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল গত এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে সিরিজে। এবার ওয়ানডে অভিষেকটাও হয়ে গেল মোহাম্মদ সাইফউদ্দিনের। কিম্বারলিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা পেয়েছেন প্রতিভাবান এই পেস বোলিং অলরাউন্ডার।

দীর্ঘদিন ধরে একজন পেস বোলিং অলরাউন্ডার হন্যে হয়ে খুঁজছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিন কি সে অভাবটা পূরণ করতে পারবেন? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। তবে ডানহাতি এই পেসারের মধ্যে অমিত সম্ভাবনা দেখছেন নির্বাচকরা। টি-টোয়েন্টির পর তাই ওয়ানডে অভিষেকটাও হয়ে গেল পাঁচ মাসের মধ্যে।

সাইফউদ্দিন লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২৩টি। উইকেট নিয়েছেন ৩৬টি। ব্যাট হাতে ২৫ গড়ে করেছেন ২৫০ রান, ফিফটি একটি। সর্বোচ্চ রান ৫০।

বয়সটা মাত্র ২০ পেরিয়েছে। সাইফউদ্দিনের সামনে এখনও অনেকটা সময় পড়ে রয়েছে। বাঁহাতি ব্যাটিংয়ের সঙ্গে নিয়ন্ত্রিত পেস বোলিং বাংলাদেশ দলে তার জায়গাটা অনেক দিনের জন্য পোক্ত করবে, এই প্রত্যাশায় টাইগারপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ