1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

তুর্কি বাহিনীর সিরিয়ায় প্রবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৬৫ Time View

তুরস্কের সামরিক বাহিনী জিহাদি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ঢুকে পড়েছে। পর্যবেক্ষকরা একথা জানান। খবর এএফপি’র।
এদিকে আঙ্কারা জানিয়েছে, সিরিয়া যুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে এ সপ্তাহে তাদের একটি ‘নিরাপদ জোন’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার রাতে মানবাধিকার বিষয়ক ব্রিটিশ ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘তুর্কি বাহিনীর একটি সামরিক বহর আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলের দিকে যাওয়ার আগে ইদলিব প্রদেশে প্রবেশ করে।’
সেখানে প্রবেশ করা এ সামরিক বহরে কত সৈন্য রয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
খবরটি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে তুর্কি কর্মকর্তাদের পাওয়া যায়নি। তবে এরআগে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, বিভিন্ন সামরিক যান, অ্যাম্বুলেন্স ও কন্টেইনার সিরিয়া সীমান্তে জড়ো করা হচ্ছে।
সোমবার তুরস্কের সামরিক বাহিনী জানায়, ইদলিব প্রদেশে সামরিক পরিদর্শক অভিযান শুরুর অংশ হিসেবে বিভিন্ন পর্যবেক্ষণ ফাঁড়ি স্থাপনে এ সপ্তাহান্তে ওই এলাকায় প্রাথমিক নিরীক্ষণের কাজ শুরু করেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান শনিবার ঘোষণা দিয়েছে যে তুর্কি বাহিনীর সহযোগিতায় আঙ্কারাপন্থী বিদ্রোহীরা সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে হায়াত তাহরির আল-শাম জিহাদি জোটের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে।
সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আস্তানা শান্তি প্রক্রিয়া চুক্তি অনুযায়ী একটি নিরাপদ জোন গড়ে তোলার ক্ষেত্রে এ অভিযান রাশিয়া ও ইরানের পাশাপাশি তুর্কি প্রচেষ্টার অংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ