1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বিশ্ব ব্যাংকের সম্মতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৫৫ Time View

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাবে সমর্থন দিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক সরকার, হোস্ট সম্প্রদায় এবং শরণার্থী সংক্রান্ত সব কার্যক্রমে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যদিও বাংলাদেশ শরণার্থীদের জন্য দরজা খোলা রেখেছে কিন্তু রোহিঙ্গাদের দারিদ্র্যের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য দেশটি ততটা প্রস্তুত নয়। সক্ষমতাও তৈরি হয়নি। বিশ্ব ব্যাংক রোহিঙ্গাদের জন্য কত টাকা বিনিয়োগ করবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে স্বাস্থ্য, শিক্ষা, জল, স্যানিটেশন এবং রাস্তা উন্নয়নে সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখন বিশ্ব ব্যাংকের বার্ষিক সভায় অংশ নিয়েছেন। তিনি রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব ব্যাংককে এগিয়ে আশার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে সেটা উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পরিস্থিতি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে এবং প্রতিদিন নতুন নতুন রোহিঙ্গা বাংলাদেশে আসছে। তাদেরকে সাহায্য করতে আমরা বিশ্ব ব্যাংকের সমর্থন প্রত্যাশা করছি।

বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তার নতুন দ্বারে প্রবেশ করতে পারবে। সংস্থাটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডা) দরিদ্র ও উদ্বাস্তুদের জন্য গঠিত তহবিল থেকে সহায়তা দেবে।

দক্ষিণ এশীয় অঞ্চলের বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ্যাননেট ডিকসন বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে তা অবশ্যই প্রশংসার দাবিোর। বিশ্বের অন্যান্য দেশগুলোকেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার সবটাই করবো রোহিঙ্গাদের উন্নতির জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ