1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

ফুটবলের কাছে বিশ্বকাপটা পাওনা মেসির

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ১৫০ Time View

পুরো চাপটাই ছিল লিওনেল মেসির উপর, দেয়াল পিঠ ঠেকে যাওয়া দলকে বিশ্বকাপে বলতে গেলে একাই টেনে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার। সবাই বলছে, বিশ্ব ফুটবলের মহাতারকার কাছে এবার একটি বিশ্বকাপ ট্রফি তো চাইতেই পারে আর্জেন্টিনা। তবে দলটির কোচ হোর্হে সাম্পাওলি বলছেন, মেসির কাছে বিশ্বকাপ পাওনা নয় আর্জেন্টিনার, ফুটবলের কাছে বিশ্বকাপটা পাওনা মেসির।

উদ্বেগ, উৎকন্ঠার সঙ্গে প্রত্যাশার চাপ। এর সঙ্গে আবার ইকুয়েডরের উচ্চতা। সব মিলিয়ে কোণঠাসা এক অবস্থায় দাঁড়িয়ে ছিলআর্জেন্টিনা। এমন এক ম্যাচে একটি হারই যে তাদের ছিটকে দিত বিশ্বকাপের মত বড় আসর থেকে। শেষপর্যন্ত তারা পারল, পারলেন আসলে লিওনেল মেসি। দুর্দান্ত এক হ্যাটট্রিকে দলকে বলতে গেলে তিনি একাই তুলে দিলেন বিশ্বকাপের মূল আসরে।

ক্লাব ফুটবলে এমন কিছু নেই, যা মেসি পান নি। তবে একটা অভিযোগ অনেক দিনের, জাতীয় দলের জার্সিতে নাকি তিনি সেরাটা দেন না। মেসির মত একজন তারকা দেশকে বিশ্বকাপ এনে দিতে না পারলে এই সমালোচনাটা হয়তো চলবেই।

তবে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি মনে করছেন, মেসির কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ পাওনা নয়। ম্যাচের আগে শিষ্যদের প্রতিও এমন বার্তাই দিয়েছিলেন তিনি। এ সম্পর্কে সাম্পাওলি বলেন, ’আমি দলকে বলেছিলাম, মেসির কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ পাওনা নয়, বরং ফুটবলের কাছে বিশ্বকাপটা পাওনা মেসির।’

শেষপর্যন্ত দলের পুরো চাপটা একাই মাথায় নিলেন মেসি। এমন একজন তারকা না থাকলে বিশ্বকাপটাই অসম্পূর্ণ থেকে যেতো, মনে করছেন সাম্পাওলি। তিনি বলেন, ‘মেসি ছাড়া বিশ্বকাপ হতে পারে না। আমাদের সেটা মাথায় রেখে খেলতে হবে। পরিস্থিতির চাপ সামলে আমরা এখন শক্তিশালী। ভবিষ্যতকে সামনে রেখে এই বাছাইপর্ব আমাদের আরও শক্তিশালী করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ