1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

প্রথম পোস্টারে বাপ্পী-জলির ডেঞ্জার জোন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ১০০ Time View

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনীত ডেঞ্জার জোন ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে সম্প্রতি। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্প নির্ভর এই ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা বেলাল সানি। এই ছবির ফার্স্ট লুকে নায়ক বাপ্পীর সঙ্গে নায়িকা জলিও রয়েছেন।

পোস্টারটি প্রকাশের পরই নজর কেড়েছে। প্রশংসা পাচ্ছে। বাপ্পী-জলির পাশাপাশি পোস্টারটিতে দেখা গেছে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করা তারেক আজিজ ও নেহাকে।

বর্তমানে ছবির নির্মাণ কাজ একেবারেই শেষের দিকে বলে জানান নির্মাতা বেলাল সানি। তিনি বলেন, আর মাত্র চারদিন শুটিং করলেই ছবির দৃশ্যের শুটিং শেষ হবে। এরপর দুটি গানের শুটিং করলেই ছবির পুরো কাজ শেষ হবে। এরমধ্যে সম্পাদনার কাজ চলছে।

বাপ্পী-জলি ‌‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

‘ডেঞ্জার জোন’ প্রযোজনা করছেন সাকসেস মাল্টিমিডিয়া। নির্মাতা বেলাল সানি জানান, ছবিতে নব্বই শতাংশ ভিএফএক্স ব্যবহার ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি হতে হচ্ছে সাইন্স ফিকশন ও ভৌতিক ঘরানার ছবি। আগামি বছরের গোড়ার দিকে ছবিটি মুক্তি দেয়া হবে।

ছবিটি নিয়ে আশাবাদী চিত্রনায়ক বাপ্পী। তিনি বলেন, ‘নতুন ঘরানার গল্প পেতে যাচ্ছেন ঢাকাই ছবির দর্শক। টানটান উত্তেজনা থাকবে। গল্পের গাঁথুনি মুগ্ধ করবে সবাইকে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ