1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সচিবালয়ে ককটেল: ফখরুলসহ জোট নেতাদের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১২
  • ১১০ Time View

রোববারের হরতাল চলাকালে সচিবালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণ, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁ ও শাহবাগ থানায় পৃখক দু’টি মামলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে দায়ের করা উভয় মামলাতেই ফখরুলকে আসামি করা হয়েছে। এর মধ্যে তেজগাঁ থানায় দায়ের হওয়া মামলায় ৩৮ ও শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।

রোববার হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সোমবার সকালে এসআই হীরেন্দ্রনাথ প্রামাণিক বাদী হয়ে শাহবাগ থানায় দ্বিতীয় মামলাটি করেন।

এ মামলায় ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ এমপি, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সংরক্ষিত আসনে এমপি আশিফা আশরাফী পাপিয়া, সাবেক ভূমি উপমন্ত্রী রহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন ‍আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুক‍ু প্রমুখকে আসামি করা হয়েছে।

এর আগে রোবরার গভীর রাতে তেজগাঁ থানায় দায়ের হওয়ার প্রথম মামলাটির আসামিরা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ।

তেজগাঁ সার্কেলের ডিসি ইমাম হোসেন এ মামল‍ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয় এলকায় গাড়ি ভাংচুরের অভিযোগে রোববার রাত পৌনে ন’টার দিকে পুলিশের এক এসআই বাদী হয়ে এ মামলা করে।

এর আগে সোমবার ভোর ৫টায় মির্জা ফখরুলের বাসায় ও রোববার দিবাগত রাত আড়াইটায় শিরিন সুলতানার বাসায় তল্লাশি চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ