1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

যেকোনো মুহূর্তে মেডিকেলের ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৫৬ Time View

আজ (সোমবার) যেকোনো মুহূর্তে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ঘটা করে সংবাদ সম্মেলন করে নয়, সরাসরি স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনাই বেশি।

গত শুক্রবার রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় প্রায় ৮১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ভর্তি পরীক্ষার পর স্বাস্থ্য মহাপরিচালকসহ অন্যান্য দু-একজন দায়িত্বশীল কর্মকর্তা ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছিলেন। আজ সকাল থেকেই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা সকাল ১০ টায় রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বৈঠকে বসেছেন। সেখানেই ফল প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত হবে। তবে ওয়েব সাইটে সরাসরি ফল প্রকাশের সম্ভাবনেই বেশি।

সূত্র জানায়, রোববার রাতে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ কোন প্রক্রিয়ায় (সংবাদ সম্মেলন করে নাকি ওয়েব সাইটে সরাসরি প্রকাশ) করবেন সে সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পরামর্শ চেয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে ফলাফল প্রকাশের কী আছে? সকালে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা বসে ফল চূড়ান্ত করে তা প্রকাশ করেন।

সকাল ১০টায় ভর্তি কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ যেকোনো মুহূর্তে ফল প্রকাশিত হবে। দুপুরের আগেই ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। ওয়েব সাইটে নাকি সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ হবে তা জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ