1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কাটা যাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৪৭ Time View

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় আগের বছরের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ক্ষেত্রে মেধাতালিকা তৈরির নিয়ম আটকে দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তা স্থগিত রেখেছেন আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে ভর্তি পরীক্ষার মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তই বহাল থাকল।

রাষ্ট্রপক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) দুটি আবেদনের শুনানি করে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ৫ বিচারকের আপিল বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই এ বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

দেশের মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা হবে আগামী শুক্রবার। আর ১০ নভেম্বর হবে ডেন্টালের ভর্তি পরীক্ষা।

এর আগে করা এক রিট আবেদনে বলা হয়েছিল, গত ২১ আগস্টের পত্রিকায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বিজ্ঞপ্তির ৬ নম্বর কলামে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছর এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা তৈরি করা হবে। অন্যদের কাটা হবে না। এ সিদ্ধান্ত বৈষম্যমূলক। এ সিদ্ধান্ত সংবিধানের ৭, ২৬, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদ পরিপন্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ