1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বার্সার টানা ষষ্ঠ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৪ Time View

নেইমারের বিদায় যে বার্সার মাঠের পারফর্মেন্সে কোন প্রভাব ফেলেনি তা আরও একবার প্রমাণ হয়ে গেল। লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সা নিজেদের টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে। শনিবার রাতে জিরোনার মাঠে দুই আত্মঘাতীর সঙ্গে সুয়ারেজের গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভালভার্দের দল।

মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সা। ম্যাচের ধারার বিপরীতে ১২ মিনিটে পাল্টা এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিক শিবির। তবে দগলাস লুইসের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেন। ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকেই আলবার ভলি বেনিতেসের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা।

messi-1

বিরতি থেকে ফিরে আত্মঘাতী গোলে আবারও ব্যবধান বাড়ায় বার্সা। ম্যাচের ৪৮ মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেজও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বলে সংযোগ ঘটাতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়। আর ম্যাচের ৬৯ মিনিটে সুয়ারেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সার। এ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসির বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ