1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

মুক্তি পেলেন লিবিয়ায় জিম্মি ৬ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৪ Time View

শরিয়তপুরের নড়িয়া উপজেলা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারি চক্রের সক্রিয় সদস্য সুমন ছৈয়াল (৩১) র‌্যাবের হাতে আটকের পর লিবিয়ায় জিম্মি মাদারীপুরের ৬ জনকে মুক্তি দেয়া হয়েছে। মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে ৪ জন ও শনিবার রাতে আরো ২ জনকে মুক্তি দেয়া হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে শরিয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম লোনসিং গ্রামের আব্দুল হামিদ ছৈয়ালের ছেলে আন্তর্জাতিক মানব পাচারকারি চক্রের সক্রিয় সদস্য সুমন ছৈয়ালকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১৫ লাখ ২৮ হাজার টাকা, ৩ হাজার ইউরো, ২৯টি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল কোম্পানির ৫৯টি সিমকার্ড জব্দ করা হয়। এই সংবাদটি বিভিন্ন মিডিয়াতে প্রকাশের পর লিবিয়ায় জিম্মি মাদারীপুরের ৬ জনকে মুক্তি দেয়া হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান জানান, শনিবার রাতে হাসান বেপারী (২৬) ও হাসান শেখ (২২) নামের দুইজনকে মুক্তি দিয়েছে পাচারকারি চক্রটি।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে ৪ জনকে মুক্তি দেয়া হয়। এরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জুয়েল শেখ (২৪) ও একই গ্রামের ইদ্রিস মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর, পশ্চিম স্বরমঙ্গল গ্রামের জামাল বেপারীর ছেলে জুয়েল বেপারী (২৫) ও সংকরদী গ্রামের লোকমান বেপারীর ছেলে ইমন বেপারী(২৮)।

এই ছয়জনের পরিবার র‌্যাবের কাছে তাদের মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন বলে দাবি করেছেন এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ