1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৫ Time View

বাগেরহাটের ফকিরহাটে একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার ভোরে মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসযাত্রী। তাদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বলে জানা গেছে।

ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বনফুল পরিবহনের যাত্রীবাহী বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের ১৩ যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ